২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে জবাই করে হত্যা

চুয়াডাঙ্গা জেলার পৌর এলাকার বুজরুক গড়গড়ি পাড়ার একটি পাটক্ষেতের পাশে জাহাঙ্গীর হোসেন (২০) নামে এক ব্যক্তিকে সোমবার দিবাগত রাতে কে বা কারা কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 10:30 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে জাহাঙ্গীর বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত জাহাঙ্গীর ছিল পেশাদার চোর এবং মাদকাসক্ত। জাহাঙ্গীর শহরের থানা কাউন্সিল পাড়ার মতিয়ার রহমানের ছেলে। কয়েক মাস কারা ভোগের পর সে গত ৫ জুন জামিনে মুক্তি পায়।

কে বা কারা এবং কেন তাকে খুন করেছে, এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।