২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

পরকিয়া প্রেমের কারণে নিজের স্বামীকে হত্যার অভিযোগে খালেদা (২৫) ও তার প্রেমিক বদি উজ্জামান ওরফে বদিকে (৩০) আদালত মৃত্যদণ্ডাদেশ প্রদান করেছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

মামলার অপর চার আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেয়। রোববার শেরপুর দায়রা জজ আশীষ রঞ্জন দাস এ রায় দেন।

মামলা বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ৯ জুন রাতে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ভাটপাড়া গ্রামে আমজাদ হোসেনের স্ত্রী খালেদা তার প্রেমিক বদিউজ্জামানকে সাথে নিয়ে ঘুমন্ত অবস্থায় আমজাদ হোসেনকে গলাটিপে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়। পরদিন ওই ডোবা থেকে আমজাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়।

নিহতের বড় ভাই মো. আব্দুর রেজ্জাক বাদি হয়ে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করলে পুলিশ ছয় আসামীর নামে চার্জশিট প্রদান করে।

বিচারক ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে এ রায় দেন।