২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচীন কোরানের নিদর্শন পাচারকালে ৩ চোরাচালানকারী গ্রেপ্তার

প্রায় ৩০০ বছর আগে মোঘল সম্রাট আওরঙ্গজেবের আমলের ম্যাচ বাক্সের আকারের পবিত্র কোরানের একটি নিদর্শন পুলিশ বাঙ্গালোর থেকে উদ্ধার করেছে। পবিত্র কোরানের ওই কপিটি সোনার অক্ষরে লিখিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সেখানে তিন চোরাচালানী প্রাচীন নিদর্শন সংগ্রাহক রিচার্ড পার্কের কাছে কোরানের ওই ক্ষুদ্রাকৃতি কপিটি ১৩ মিলিয়ন রুপী মুল্যে বিক্রি করতে গেলে পুলিশ কপিটি জব্দ করে এবং চোরাচালানীদের গ্রেফতার করে।

পুলিশ নিশ্চিত করে যে, এটি অত্যন্ত ক্ষুদ্র আকারের এবং এটি পড়ার জন্য ম্যাগনিফাইং গ্লাস প্রয়োজন।

ওই তিন জন চোরাচালানকারীর পরিচয় পাওয়া গেছে, তারা হল মহিশুরের আনোয়ার (৩০), পশ্চিমবঙ্গের সত্যয়ন (২২) এবং নয়া দিল্লীর বিবেক (৩৫)।

ওই তিন জনের কাছে ১৯১৯ সালের কিং জর্জ এর প্রতিকৃতি সম্বলিত একটি রৌপ্য মুদ্রাও পাওয়া গেছে। ওই মুদ্রার নাকি অলৌকিক ক্ষমতা রয়েছে। এটির কাছে সোনার জিনিস ধরলে তা রুপা হয়ে যায়। তারা এটির জন্য ৭ মিলিয়ন রুপি দাবী করেছিল।

জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, ওই নিদর্শনগুলো কর্নাটকের বাইরে থেকে বাঙ্গালোরে আনা হয়েছে। অপরাধীদের আদালতে পাঠানো হয়েছে।