২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঢাকার আকাশে উড়বে চীনের কার্গো ফ্লাইট

যাত্রীবাহি ফ্লাইটের পর এবার ঢাকার আকাশে উড়বে চীনের কার্গো ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে শেনজেন-ঢাকা-শেনজেন রুটের সরাসরি কার্গো ফ্লাইটের উদ্বোধন করেন।

বোয়িং-৭৩৭ কার্গো ফ্লাইটটি সোমবার ছাড়া সপ্তাহের অন্য ছয়দিন ছয়টি ফ্লাইট পরিচালনা করবে। এই কার্গো ফ্লাইটের ধারণক্ষমতা প্রায় ১৭ টন।

এ বছরের ১৮ মে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বেইজিং-কুনমিন-ঢাকা রুটে সরাসরি যাত্রীবাহি ফ্লাইট চালু করে।

বিমান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী মীর নাছির বলেন, বাংলাদেশ-চীন সরাসরি কার্গো ফ্লাইট চালু করার মধ্যে দিয়ে দুদেশের আকাশ যোগাযোগ পূর্ণতা পেলো।

আয়োজনে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা কাউন্সিলর হি ল্যান জিং।