২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইতে র‌্যাবের হাতে শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের চার নম্বর ইউনিট (র‌্যাব-৪) ধামরাই থেকে শনিবার বিকেলে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা ওরফে মাসুদকে (৪০) গ্রেফতার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পুলিশ জানায়, সাভারের ধামরাই উপজেলার মাধবমন্দির এলাকা থেকে বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে র‌্যাব-৪ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, মাসুদ রানার বিরুদ্ধে সাভার, ধামরাই ও ঢাকা কোতয়ালি থানায় সাতটি হত্যা মামলাসহ ডজন খানেক জমি দখল ও ডাকাতি মামলা রয়েছে।

ধামরাইতে অবস্থিত র‌্যাব-৪ এর অস্থায়ী ক্যাম্পে আটক রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

মাসুদ রানার বাড়ি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নে। তার পিতার নাম তারা মিয়া।