মাদারীপুরের আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ
মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল বেপারীর মৃত্যুতে সংসদে বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার গভীর শোক প্রকাশ করেছেন।
লিখিত এক শোক বার্তায়, তিনি মরহুম নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোপসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
