২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সাপের কামড়ে ৫ জনের মৃত্যু

সাপের কামড়ে ভোলার চরকুকরিমুকরিতে শুক্রবার কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 11:09 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রচণ্ড তাপদাহে এলাকার ঝোপ-ঝাড় থেকে সাপ বের হয়ে আসে। এসব সাপের কামড়ে এদের মৃত্যু হয় বলে তিনি জানান।

তবে শুক্রবার রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।