২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকরা যা ইচ্ছে তাই লিখে : কর্ণেল আকবর

নৌ-পরিবহনমন্ত্রী কর্ণেল (অব.) আকবর হোসেন বলেছেন, সাংবাদিকরা যা ইচ্ছে তাই লিখে। গুনে গুনে লিখে। এছাড়া প্রেস কাউন্সিল কাজ করছে না বলেও তিনি উল্লেখ করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকেলে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের আয়োজনে জিয়ার কর্মময় জীবনের উপর এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের রুটি রুজির কলম, জিয়াউর রহমানের কলম। শহীদ জিয়া বড় পণ্ডিত ছিলেন না। কিন্তু দিনে ২০-২৫ জন পণ্ডিত ব্যক্তির সঙ্গে কথা বলতেন। তিনি বলেন, জিয়া দিনে ২০-২২ ঘন্টা কাজ করতেন যা একজন সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়।

প্রকৌশলী এম মমতাজউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, আবুল কাশেম হায়দার, এম এ সাত্তার, আবু তাহের, ডা. সাহাবুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সহিদুজ্জামান প্রমুখ।