২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামের সহিংসতা নিরসনে যুক্তরাষ্ট্রের শরনাপন্ন উলফা

নিষিদ্ধ ঘোষিত গেরিলা সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) ২৫ বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতা নিরসনে যুক্তরাষ্ট্রের সাহায্য আহবান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 03:43 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

উলফা এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জজ বুশের কাছে বলেছে, আসাম এবং উত্তর পশ্চিমাঞ্চলের জনগণ ভারতীয় সেনাবাহিনীর লক্ষ্যে পরিণত হয়েছে। সহিংসতা প্রতিরোধের নামে সেনাবাহিনী তাদের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে।

উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া ওই চিঠিতে আরও বলেন, আমরা বিশ্বাস করি একমাত্র যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেই আসাম ও ভারতের মধ্যকার সৃষ্ট বিবাদের একটা সন্তোষজনক সমাধান সম্ভব।