২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেট্রয়েট মসজিদ যুক্তরাষ্ট্রের সবচে বড় মসজিদ

১৫ বছরের পরিকল্পনা, ৬ বছরের নির্মান কাজ এবং ১৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যায়ে নির্মিত নিউ ডেট্রয়েট মসজিদটিই এখন যুক্তরাষ্ট্রের সবচে’ বড় মসজিদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 03:13 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

দ্বিতল এই মসজিদটির মেইন প্রেয়ার হলে প্রায় এক হাজার এবং ব্যাঙ্কুয়েট হলে দুই হাজার মুসল্লির স্থান সংকুলান হবে। ওয়াশিংটন থেকে পাওয়া শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

সৈয়দ হাসান আল কাজউনির নেতৃত্বাধীন ইসলামিক সেন্টার অব আমেরিকা’র (আইসিএ) উদ্যোগে এ মসজিদের উদ্বোধন হয় গত ২৭ মে।

ইমাম কাজউনির জন্ম ইরাকের কারবালায়। তিনি ইরানে কুম ইসলামি আইন শাস্ত্রের ওপর পড়াশোনা করেন। প্রায় ১২ বছরেরও বেশি সময় আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

এ বিশাল মসজিদের ইমাম ও মুসলমান সম্প্রদায়ের প্রভাবশালী নেতা হিসেবে তিনি আশা প্রকাশ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলামের সত্যিকার বানী মানুষের কাছে অনুধাবন যোগ্য করে তোলার জন্য কাজ করতে হবে।

তিনি ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৭০টি কলেজ, বিশ্ববিদ্যালয়, এবং গির্জায় গিয়ে বক্তব্য রেখেছেন।

মসজিদটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি আর্মেনিয়ান ও গ্রীক অর্থোডক্স গির্জার মাঝখানে অবস্থিত।

পারস্পরিক বিশ্বাস ও সহিষ্ণুতার গুরুত্ব অনুধাবন করে তিনি আন্তঃবিশ্বাস সংযোগ নামে একটি বিভাগ খোলার পরিকল্পনা করেছেন। এর মাধ্যমে ইসলাম শব্দটিকে ছড়িয়ে দেওয়া যাবে। যাতে করে সবাই বুঝবে ইসলাম শান্তি, ভালবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ধর্ম।