টঙ্গীতে ইন্টারনেট শিক্ষা কেন্দ্রের যাত্রা শুরু
স্কুল শিক্ষার্থীদের ইন্টারনেট শিক্ষায় পারদর্শী করে তুলতে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনে একটি নতুন ইন্টারনেট শিক্ষা কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরোর অর্থায়নে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল স্কুল অন লাইন (আরআই-এসওএল) এই পদক্ষেপ নিয়েছে।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হাফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত ইন্টারনেট কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমেরিকান সেন্টারের পরিচালক জনাথন সেবরা, সাস্টেইনেবল ডেভলপমেন্ট প্রোগ্রাম কর্মকর্তা ড. হাকিকুর রহমান এবং আরআই-এসওএল’র কান্ট্রি ডিরেক্টর ড. জ্যাক উইলিক।
স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে কেন্দ্রটির সর্বোচ্চ ব্যাবহারের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন।
