২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৯

পাবনায় শুক্রবার সকালে পৃথক দু‘টি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ১৯ জন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 01:39 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া সিড গোডাউনের কাছে ঈশ্বরদীগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত করিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও ১০ জন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন বারইপাড়া গ্রামের দিরাজ প্রামানিক (৪০)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসেত (৫৫), নুরুল ইসলাম (৫), মজিদ (৩৫), শাহিন (৩৪), মাজেদকে (২৬) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সকালে পাবনা-নগরবাড়ী মহাসড়কের দুলাই নামক স্থানে ঢাকাগামী কোচ ইলুইলু মহানগর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে নাছিমা খাতুন (৪২), হাশেম (৪৫), হাসিনা খাতুন (৭০), ফয়সল (৪০) রাশিদাকে (১৬) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পাবনা থানায় পৃথক দু‘টি মামলা দায়ের করা হয়েছে।