ফেনীতে জাসাস সম্পাদকসহ তিনজনকে আটক করেছে র্যাব
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা ফেনী জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুলসহ তিনজনকে বৃহস্পতিবার আটক করেছে।
আটককৃত অপর দু’জন হলো তার সহযোগী আলাউদ্দিন ও অজিত কুমার দাস।
সদর থানা পুলিশ জানায়, বকুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
উল্লেখ্য, তিনি ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক মুহুরী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।
