সাইবার আইন প্রণয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রস্তাব আসতে হবে: মওদুদ
ভারত, চীন, ফিলিপাইন, জাপান ও মালয়েশিয়াসহ বেশিরভাগ দেশে সাইবার আইনের প্রচলন ও বাস্তবায়ন থাকলেও বাংলাদেশে এখনও এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, ওই সমস্ত দেশে সাইবার আইনের প্রচলন থাকতে পারে, তবে আমি এখনও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনও প্রস্তাব পাইনি।
মন্ত্রী বলেন, সরকার এ মুহূর্তে এ ধরনের আইন প্রণয়নের কথা চিন্তা করছে না, তবে প্রস্তাব পাওয়ার পর আইন মন্ত্রণালয় এ আইনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
অন্যদিকে, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
এ মুহূর্তে দেশে কোনও সাইবার আইন না থাকলেও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেশে এবং বিদেশে সাইবার অপরাধের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তারা বলেন, অপরাধ দমনে বাহিনীকে আরো দক্ষ করে তুলতে এই প্রশিক্ষণ অপরিহার্য। তবে কোথায় এবং কিভাবে এই প্রশিক্ষণলব্দ জ্ঞান প্রয়োগ করা হবে হবে তা এখনও আমাদের কাছে স্পষ্ট নয়।
সম্প্রতি সাইবার অপরাধের ওপর মালয়েশিয়া থেকে একটি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করে ২০ র্যাব কর্মকর্তা দেশে ফিরেছেন।
প্রশিক্ষণপ্রাপ্ত এমন কয়েকজন কর্মকর্তা বিডিনিউজের সাথে আলাপকালে বলেন, সাইবার অপরাধ করা যতটা সহজ তার সূত্র চিহিৃত করা এবং শাস্তি দেওয়া ততটা সহজ নয়।
তারা বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে এ ধরনের অপরাধের তদন্ত করা একটি নতুন চ্যালেঞ্জ। তবে এক্ষেত্রে প্রধান অসুবিধা হলো এ সম্পর্কিত আইনের অভাব।
র্যাব সূত্র জানায়, প্রত্যেক ইলেকট্রনিক ঠিকানার জন্য স্বতন্ত্র্য নাম্বার থাকায় ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে সন্দেহজনক ইমেইল অথবা ওয়েব ঠিকানার বা সুত্রের সন্ধানলাভ এবং অপরাধিদের সনাক্ত করা সম্ভব হবে। এক্ষেত্রে মালয়েশিয়ায় প্রাপ্ত কারিগরি প্রশিক্ষণ কর্মকর্তাদের সাইবার অপরাধ ও অপরাধীদের চিহিৃত করতে সাহায্য করবে।
ভারত, চীন, ফিলিপাইন, জাপান ও মালয়েশিয়াসহ এশিয়ার কয়েকটি দেশে সাইবার আইন রয়েছে।
সাইবার নেট আজ শুধুই আন্তর্জাতিক পর্যায়ে তথ্য আদান প্রদানের কাজে ব্যবহৃত হচ্ছে তাই নয় এর সুযোগ নিয়ে অপরাধীচক্র গড়ে তুলেছে অনেক বি¯তৃত নেটওয়ার্ক। যা তাদের অপরাধমূলক কার্যক্রম অনেক বেশি সহজ ও গতিশীল করে তুলেছে।
ওই কর্মকর্তারা আরও বলেন, ইতোমধ্যেই রাজনৈতিক ব্যক্তিত্বদের ইন্টারনেটের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও সাইবার আইনের অভাবে নারীরা বিশেষ করে উঠতি বয়সের মেয়েরা সাইবার অপরাধের শিকার হচ্ছে।
মেয়েদের ছবির সাথে অশ্লীল ছবি জুড়ে দিয়ে তা ওয়েব সাইটে ছেড়ে দেওয়ার ঘটনার প্রায়ই ঘটছে বলে তারা উল্লেখ করেন। সাইবার আইনের অভাবে এমন অপরাধের শিকার একটি মেয়েকে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’ এ মামলা করতে হয়েছিল বলে কর্মকর্তারা জানান।
অন্য যেকোন ফৌজদারি অপরাধের মতো সাইবার অপরাধও কোন ব্যক্তির বিরুদ্ধে অনায়াসেই ঘটানো যেতে পারে। এছাড়া তথ্যপ্রযুক্তির সাথে সম্পৃক্ত অপরাধমূলক তৎপরতা চালানো যেতে পারে। এর মধ্যে রয়েছে কম্পিউটার হ্যাকিং, ভাইরাস চালান করে দেয়া, ক্ষতিকর প্রোগ্রাম পাঠানো, পর্ণোগ্রাফি, এবং ই-মেইলে হুমকি দেয়া।
সূত্র আরও জানায়, সনাতন অপরাধের সাথে সবাইবার স্পেসে সংঘটিত অপরাধ সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান বিচার ব্যবস্থ্যায় সাইবার স্পেসে সংঘটিত অপরাধের বিচার সম্ভব নয়।
সাইবার অপরাধের পেছনে রয়েছে লোভ, ক্ষমতা, প্রচার, প্রতিশোধ, এ্যাডভেঞ্চার, নিষিদ্ধ তথ্যে প্রবেশের ইচ্ছা এবং ধ্বংসাত্মক মানসিকতা।
সাইবার অপরাধ কম্পিউটার ও নেটওয়ার্ক (হ্যাকিং) এর সাথে জড়িত এবং তা শিশু পর্ণোগ্রাফি, ঘৃণ্য অপরাধ, ইন্টারনেট জালিয়াতি ত্বরান্বিত করে।
র্যাব কর্তৃপক্ষ জানায়, আরও ২০ র্যাব কর্মকর্তাকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ পরিচালিত কম্পিউটার এপলিকেশন ও ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ শেষ হবে আগষ্টের ৪ তারিখে।
তবে তারা বলেন, কর্মকর্তারা তথ্য প্রযুক্ত এবং সাইবার অপরাধের ওপর প্রশিক্ষণ দেয়া হলেও এ সংক্রান্ত আইন বাস্তবায়ন না হলে তা বিশেষ কোন প্রভাব ফেলবে না।
