২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর রহিম জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত

বাংলাদেশ সরকার এবি মঞ্জুর রহিমকে জার্মানির বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বর্তমানে মায়ানমারের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এবি মঞ্জুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি লাভের পর ১৯৭৯ ব্যাচের বিসিএস’র (পররাষ্ট্র) মাধ্যমে কূটনৈতিক জীবন শুরু করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি তার দীর্ঘ কূটনৈতিক জীবনে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ রোম, সিউল, স্টকহোম ও জেদ্দায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনেও দায়িত্ব পালন করেছেন।

মঞ্জুর রহিম সেপ্টেম্বর ২০০২ থেকে মায়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।