২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বস্তি দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে বস্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছলিমপুরে পাহাড়ি এলাকার সরকারি জমিতে নির্মাণাধীন বস্তির নিয়ন্ত্রণ নিয়ে বুধবার দুপুরে এ সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি বস্তিঘরও ভাংচুর করা হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে বস্তিবাসী কয়েক জন মহিলাও আছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।