২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. রুহুল আমিন

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের অনুপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ রুহুল আমিন তার দায়িত্ব পালন কররেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদের ক্ষমতাবলে এই দায়িত্ব প্রদান করেছেন।

এক তথ্য বিবরণীতে বুধবার জানানো হয়, বিচারপতি মো. রুহুল আমিন আগামী ৭ জুন ২০০৫ থেকে ১৩ জুন ২০০৫ পর্যন্ত অথবা বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন পুরনায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত এই দায়িত্বে বহাল থাকবেন।