কুষ্টিয়ায় বিএনপি দুগ্রুপের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১৫
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মঙ্গলবার রাতে স্থানীয় বিএনপির দু গ্রুপের বন্দুকযুদ্ধে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়ন করা হয়েছে।
এলাকাসী ও পুলিশ সূত্র জানায়, জামালপুর সীমান্ত এলাকায় বিএনপির ফয়সাল-ছামিদ গ্রুপের সাথে মাফি-আসাদুল গ্রুপের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ দুই দুগ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বন্দুকযুদ্ধ শুরু হয়। ঘন্টাব্যাপী এ বন্দুকযুদ্ধে ৭০/৮০ রাউন্ড গুলি বিনিময় হয়। এসময় তারা তিনটি বাড়ি ভাঙ্গচুর ও লুটপাট করে। এসময় কাছাকাছি জামালপুর বিওপির বিডিআর সদস্যরা অবস্থান করছিল।
বন্দুকযুদ্ধে ফয়সাল, ছামিদসহ উভয় গ্রুপের সদস্যরা গুলিবিদ্ধ হয়।
আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
