২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে এক বৃদ্ধকে নৃশংসভাবে খুন

মণিরামপুর উপজেলার দেবীদাসপুর গ্রামে আব্দুল ওহাব সরদার (৫৫) কে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে। বুধবার সকালে তার ক্ষত-বিক্ষত দেহ একটি কলা বাগান থেকে উদ্ধার করা হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এলাকাবাসী এবং পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে আব্দুল ওহাব সরদারকে কে বা কারা দেবীদাসপুর স্লুইজ গেটের পাশে জনৈক আব্দুল আলিমের কলা বাগানে নিয়ে তার হাত-পা বেঁধে মুখের ভিতর গেঞ্জি ঢুকিয়ে ব্লেড দিয়ে সারা শরীর ক্ষত-বিক্ষত করে। বুধবার সকালে তার মৃতদেহ এলাকাবাসী প্রথম দেখতে পায়।

নিহতের স্ত্রী নেছারুন বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নিহত আব্দুল ওহাব সরকার ৬ নং মণিরামপুর ইউনিয়ন পরিষদের দফাদার ছিলেন।