২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের মানব বন্ধন

উত্তরাঞ্চলসহ দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের (উফেসাপ) উদ্যোগে বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে সাংবাদিকদের এক মানব বন্ধন পালিত হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

জানা যায়, এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচীতে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের মহাসচিব কৃষ্ণকুমার চাকী, জেলা শাখার সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি গোবিন্দলাল দাস প্রমুখ।

বক্তারা বগুড়ার প্রবীণ সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যার বিচার, সংবাদের উত্তরাঞ্চল প্রতিনিধি হাসিবুর রহমান বিলু ও যুগান্তরের ফটো সাংবাদিক শাহিনুর রহমান বিমু‘র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ সারা দেশের সাংবাদিক নির্যাতন ও হত্যার সুষ্ঠু বিচার এবং পেশাগত দায়িত্ব পালনকালে পূর্ণ নিরাপত্তা দাবী করেন।