২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে পুলিশের অভিযানে শতাধিক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মঙ্গলবার রাতে পুলিশের এক ঘন্টার অভিযানে একটি ইউনিয়ন থেকেই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 10:53 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এই গণ গ্রেপ্তারের পর এলাকার সকল যুবক ও পুরুষরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এমনকি তারা সাঁতরিয়ে বুড়িগঙ্গা নদী পার হয়ে নিরাপদ আশ্রয়ের আশায় ছুটছিল বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুণ্ডা ইউনিয়নের ডোলেশ্বর, হাসনাবাদ ও বাইরা গ্রামে রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্তু পুলিশ যাকে সামনে পেয়েছে তাকেই গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুলিশ ঘুষ নেওয়ার উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেরানীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোস্তাফিজুর রহমান বিডিনিউজকে জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। মধ্যরাত পর্যন্ত অভিযান চলবে বলে তিনি জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযান অব্যাহত থাকায় ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা আমি বলতে পারছি না।