২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিষাক্ত গ্যাসে ১ জনের মৃত্যু, অসুস্থ ৪

নোয়াখালীর মাইজদী হাউজিং এস্টেটে ভূগর্ভস্থ পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে রোববার সকাল ন’টায় সিরাজ (৪০) নামে এক শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। অসুস্থ হয়ে পড়া চার শ্রমিককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, হাউজিং এস্টেটের জোহরা মহলে ভূগর্ভস্থ পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য ঢাকনা খুলে ভেতরে প্রবেশ করা মাত্র বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একে একে পাঁচ শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে। এদের হাসপাতালে নেওয়ার পথে সিরাজ নামে এক শ্রমিকের মৃত্যু ঘটে। অসুস্থ শ্রমিকরা হচ্ছে, মিলন (২৫), পিতা-মনির আহম্মদ, গ্রাম-মাইজদী ; মনির (২০) পিতা-মজিবুল হক, গ্রাম-জামালপুর; রবিন (১৮), পিতা-সিরাজ, গ্রাম-কৃষ্ণ রামপুর; কবির (২২), পিতা-ছায়েদল হক, গ্রাম-জামালপুর। এদের মধ্যে রবিনের অবস্থা আশংকাজনক।

খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিস ও সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

এ ব্যাপারে সুধারাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, নিহত শ্রমিক সিরাজ এবং গুরতর আহত রবিন সম্পর্কে পিতা-পুত্র।