২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজীর প্রতিবাদ করায় মাদ্রাসা শিক্ষক প্রহৃত

চাঁদাবাজীর প্রতিবাদ করায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ছাত্রদল ক্যাডারদের হাতে প্রহৃত হয়েছেন একজন মাদ্রাসার শিক্ষক।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

উপজেলা প্রশাসন ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ছাত্রদলের ক্যাডার শেরাতুল, আয়নাল ও মোখলেস দীর্ঘ দিন ধরে মুছল্লিপাড়া বালিকা দাখিলা মাদ্রাসার সুপার নূরজ্জামান এর নিকট চাঁদা দাবি করে আসছে। রোববার বিকেলে শিক্ষক শাহআলম এর প্রতিবাদ করলে ছাত্রদল ক্যাডাররা তাকে বেদম প্রহার করে।

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে মাদ্রাসার দু’শতাধিক ছাত্রী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে ইউএনও’র নিকট স্মারকলিপি পেশ করে।