২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে ২০ জন আহত

ব্রাক্ষণবাড়িয়া সদর থানার চান্দুরায় সোমবার বিকেলে নির্মাণাধীন এস. রহমান ফিলিং স্টেশনের ছাদ ধসে মালিক শ্রমিকসহ ২০ জন আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ঘটনার পরপর ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনী এবং সদর থানা পুলিশ উদ্ধার কাজ শুরু করে। তারা ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে গুরুতর আহতরা হলেন ফিলিং স্টেশনের মালিক মাহবুবুর রহমান (৩৫) নির্মাণ প্রকৌশলী বাবু (৩৫) শ্রমিক রৌশন আলী (২৪), হাকিম (৩৫), জাবেদ সরকার (২৮) এবং জীবন মিয়া (৩০)।

স্থানীয় সূত্র জানায়, ফিলিং স্টেশনটির ছাদ নির্মাণের শেষ দিকে হঠাৎ বিকট শব্দে ছাদটি ধসে পড়ে।