আগামী জুনের মধ্যে দেশে আরও তিনটি ভূকম্পন জরীপ কেন্দ্র কাজ শুরু করবে
আগামী বছরের জুনের মধ্যে দেশে আরও তিনটি ভূকম্পন জরীপ কেন্দ্র কাজ শুরু করবে। ঢাকা, সিলেট ও রংপুরে কেন্দ্র তিনটি প্রতিষ্ঠার জন্যে কাজ চলছে।
সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ সোমবার জাতীয় সংসদে বিএনপি সদস্য মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান।
মন্ত্রী সংসদে আরও জানান, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র ভূকম্পন জরীপ কেন্দ্রটি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ভূমিকম্পের ত্রিমাত্রিক উপাত্ত, মাত্রা ও দিক নির্ণয়ের জন্যে অপ্রতুল।
