ক্যাম্পাসের রাস্তায় ভারি যান চলাচল নিষিদ্ধ: ঢাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত
ক্যাম্পাসের রাস্তায় পাবলিক যানবাহনসহ সকল প্রকার ভারি যান চলাচল বন্ধ করা হয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহিত সিদ্ধান্তসমূহের মধ্যে আছে-ক্যাম্পাসের রাস্তায় পাবলিক যানবাহনসহ সকল প্রকার ভারি যান চলাচল বন্ধ হলেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজে নিয়োজিত ভারি যান ক্যাম্পাসের রাস্তায় চলতে পারবে; বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীদের সহাবস্থান নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও বিচরণ নিষিদ্ধ করতে প্রক্টোরিয়াল বডির মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
