২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার সিলেট সফরে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক গভর্ণর

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ ব্যবসায়ী এবং ব্যাংক কর্মকতাদের সাথে মতবিনিময়ের জন্য এক দিনের সফরে বৃহস্পতিবার সিলেট যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 01:25 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

দায়িত্ব নেয়ার পর নয়া গভর্ণরের এটাই প্রথম সরকারি সফর। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়া গভর্ণর সিলেটের সার্বিক ব্যাকিং কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জিয়াউল সিদ্দিকি সফরকালে তার সাথে থাকবেন।