রাজধানীতে অস্ত্রসহ ১ জন গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) মঙ্গলবার নগরীর কোতয়ালী থানা এলাকা থেকে একটি বিদেশী বিভলবারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আবু সাঈদ জনি (২৮) আবু সিদ্দিকের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রাত সোয়া দুইটায় কোতয়ালী থানার হাজী ওসমান গনি রোডের ১০৫ নং বাড়িতে অভিযান চালিয়ে জনিকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, জনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
