ক্ষতিপূরণের জন্য ইউনোকলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের প্রতি আহ্বান
সিলেটের মাগুরছড়া গ্যাসক্ষেত্রে ১৯৯৭ সালের ১৪ জুন বিষ্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্যে ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক আদালতে ইউনোকলের বিরুদ্ধে মামলা করতে সরকারের প্রতি আবেদন জানানো হয়েছে।
মাগুরছড়া বিপর্যয় নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে এমন পাঁচটি স্বেচ্ছাসেবক সংগঠন সম্মিলিতভাবে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আবেদন জানায়।
সংবাদ সম্মেলনে এ ক্যাম্পেইন কার্যক্রমের আহবায়ক এমডি জসিম উদ্দিন, ইমাজিন এর মো. আব্দুল মোবিন তফাদার, সুপ্র’র আমিনুর রাসুল বাবুল এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গ্যাসক্ষেত্র বিষ্ফোরণের ফলে দেশের ১৫ হাজার বিলিয়ন টাকার ক্ষতি হয়েছে, বিশেষ করে গ্যাসক্ষেত্রের আশপাশের এলাকায় প্রাকুতিক দুর্যোগ বয়ে এনেছে।
জসিম উদ্দিন আহমেদ বলেন, এর ফলে আনারস ও লেবু চাষও ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য বাজেটে বরাদ্দ, প্রাকৃতিক ভারসাম্য পুনুরুদ্ধার কর্মসুচি গ্রহণ এবং সরকারের সাথে গ্যাস উত্তোলন কোম্পানিগুলোর প্রডাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি)সহ ১৪ দফা দাবি উথাপন করেন তারা।
১৯৯৫ সালে সিলেট ও মৌলভিবাজারের ১৩ ও ১৪ নং ব্লকে গ্যাস তেল উত্তেলনের জন্য পিএসসি স্বাক্ষরিত হওয়ার পর অক্সিডেন্টাল ১৯৯৭ সালের জুন থেকে গ্যাস উত্তোলন শুরু করে। এই কোম্পানিটি ১৯৯৮ সালে গ্যাস উত্তোলনের ভার ইউনোকলের কাছে হস্তান্তর করে।
