পুলিশের তিন ডিআইজি’র অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক আজিজুর রহমান সরকারকে পুলিশের উপ মহা পরিদর্শক (ডিআইজি) পদ থেকে অতিরিক্ত মহা পরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
পুলিশের অন্য দুই ডিআইজি এবিএম আব্দুস সাত্তার ও শহীদুল্লাহ খানকেও একই পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর মধ্যে আব্দুস সাত্তারকে অতিরিক্ত মহা-পরিদর্শক (অর্থ) এবং শহীদুল্লাহ খানকে অতিরিক্ত মহা-পরিদর্শক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র জানায়, এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো ২৭ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দিতে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুমতি চেয়ে পাঠিয়েছে।
