২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আটক মায়ানমারের ৪ গেরিলাকে পুলিশে সোপর্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর হাতে আটকের তিনদিন পর মায়ানমারের গেরিলা গ্রুপ ন্যাশনাল ইউনাইটেড পার্টি অব আরাকান’র (এনইউপিএ) চার উচ্চ পদস্থ সদস্যকে মঙ্গলবার বিকেলে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বান্দরবানের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।

পুলিশ জানায়, ওই চার বিদেশীর বিরুদ্ধে ‘বিদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ’ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এনইউপিএ সভাপতি তাই জো খয় (৪০) এবং তার তিন সহকর্মী মহিন, মাইসা এবং দমোকে রোববার বিকেলে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ির গভীর জঙ্গল এলাকায় অস্ত্র চোরচালানের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।