২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ‘মেরিন পুলিশ’ গঠন করবে: বাবর

র‌্যাব ও হাইওয়ে পুলিশের পর সরকার ‘মেরিন পুলিশ’ গঠন করতে যাচ্ছে। এছ্ড়াাও পুলিশের সাংগঠনিক কাঠামো সংস্কারসহ জনবল বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মঙ্গলবার সংসদে একথা বলেন।

স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্বে এ প্রসঙ্গ উত্থাপিত হয়।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে এরই মধ্যে ৯,৬৫৯ জন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সরকার প্রতি থানায় দু জন করে মোট ১ হাজার ১৩৮ টি সাব ইন্সপেক্টরের পদ সৃষ্টি করেছে। গঠন করা হয়েছে ২০৪২ সদস্যের হাইওয়ে পুলিশ ইউনিট।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরী এলাকার ২২টি থানাকে ভেঙ্গে ৫১টি করার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রাথমিকভাবে আটটি থানা স্থাপনের কাজ চলছে। পুলিশের জন্য গঠন করা হচ্ছে এভিয়েশন উইং। পুলিশের কম্পিউটারাইজেশনের জন্য ১২৯ কোটি টাকার প্রকল্পও অনুমোদিত হয়েছে।

লুৎফুজ্জামান বাবর বলেন, র‌্যাবে প্রেষণে নিয়োজিত কতিপয় সদস্যের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।