২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শেখ হাসিনার শোক

সড়ক দুর্ঘটনায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সালাহউদ্দিন আহমেদ ও তাঁর পরিবারের আরো ৬ জনসহ ৮ জনের মর্মান্তিক মৃত্যুতে সংসদের বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

শেখ হাসিনা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিহত সালাহউদ্দিন এবং অন্যান্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাসিম ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ পৃথক শোকবার্তায় সালাহউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।