২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উন্নয়ন খাতে চলতি অর্থবছরে ব্যয় হয়েছে ১৪৬ কোটি ২৬ লাখ টাকা

নারী শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণ খাতে চলতি ২০০৪-০৫ অর্থবছরে দেশে ১৪৬ কোটি ২৬ লাখ টাকা ব্যয় হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তোরে এ কথা জানান।

ব্যয় হওয়া অর্থের মধ্যে রয়েছে-স্বামী পরিত্যক্তা ও বিধবা ভাতায় ১১৮ কোটি ৮০ লাখ টাকা, মহিলা আত্মকর্মসংস্থানে ২০ কোটি, ১ হাজার ৪৫০টি শেলাই মেশিন বিতরণ ও মহিলা সমিতির অনুষ্ঠান বাবদ তিন কোটি টাকা এবং ভিজিডি ও প্রশিক্ষণে চার কোটি টাকা।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামীণ মহিলাদের কর্ম সংস্থানে কৃষি ব্যংকের মাধ্যমে ৭২ হাজার উপকার ভোগীর মধ্যে ১৪৮ কোটি ৮৯ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।