২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উইমেন এন্টারপ্রেনার্স প্রোডাক্ট এক্সপো-২০০৫ শুরু

বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এদের মেধা ও ১৪ কোটি হাতকে সম্পৃক্ত করতে না পারলে দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

আর এই লক্ষ্যেই সরকার মহিলা শিল্পোদ্যোক্তাদের বাণিজ্যে আগ্রহ সৃষ্টিসহ নারী সমাজের উন্নয়নে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে।

বাণিজ্যমন্ত্রী বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) মিলনায়তনে উইমেন এন্টারপ্রেনার্স প্রোডাক্ট এক্সপো-২০০৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

মন্ত্রী বলেন, পুরুষের পাশাপাশি নারীদেরকেও সম্পদে রূপান্তরিত করতে প্রস্তাবিত জাতীয় বাজেটে মহিলাদের জন্য তিনটি বিশেষায়িত ভোকেশনাল ইনষ্টিটিউট করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া মেয়েদের ডিগ্রী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা লাভ করার সুযোগ প্রদান করা হয়েছে বলে জানান বানিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

অনুষ্ঠানে দেশের মহিলা উদ্যোক্তাদের উন্নয়নে ১৬ দফা সুপারিশমালা পেশ করা হয়। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)’র প থেকে সুপারিশমালা পেশ করেন চেম্বারের মহিলা উদ্যোক্তা উন্নয়ন কমিটির আহবায়ক সাফিনা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিসিসিআই সভাপতি সাইফুল ইসলাম, সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ।

ইউএস চেম্বার অব কমার্স এর সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ এর সহায়তায় ডিসিসিআই ও সিসিসিআই’র যৌথ উদ্যোগে আয়োজিত মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় স্থাপিত ৩৮টি স্টলে ঢাকা ও চট্টগ্রামের মহিলা উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করছেন।