২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী উপনির্বাচনে জোট প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী মুন্নার অভিযোগ

নরসিংদী সদর আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহাদৎ হোসেন মুন্না বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, জোট প্রার্থীর সমর্থকরা তার সমর্থকদের নির্বাচনে প্রচারণা ও গণসংযোগ করতে বাধা দিচ্ছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মুন্না তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জোট প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে তাকে এবং তার কর্মী সমর্থকদের নানাভাবে হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে।

জোট প্রার্থীর সমর্থকরা তার প্রচার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য প্রচার মাইক ছিনিয়ে নিচ্ছে এবং নির্বাচনী ক্যাম্প ভাংচুর করছে বলে তিনি অভিযোগ করেন।

মুন্না বলেন, জোট সমর্থকরা তাকে ও তার কর্মী সমর্থকদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নিরাপত্তা চেয়ে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েও কোনও লাভ হয়নি, পুলিশ সহযোগিতা না করে উল্টো তার কর্মী সমর্থকদেরই ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন।