পাবনায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার সানির গোদা মাঠে শুক্রবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষে একজন নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গুড়া উপজেলার বোয়ালমারী গ্রামের মোহাম্মদ আলী (৫০) তার ছেলে আলমকে (১৮) নিয়ে নিজ জমিতে ধান বুনতে গেলে তার চাচাতো ভাই জলিল, খলিল ও খয়রাল বাধা দেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কোদালের কোপে মোহাম্মদ আলী ঘটনাস্থলে নিহত এবং আলম আহত হয়।
গুরুতর আহত অবস্থায় আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যপারে ভাঙ্গুড়া থানায় একটি মামলা হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
