২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে হাজার হাজার কবুতর

মেহেরপুরে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে হাজার হাজার কবুতর। গত এক সপ্তাহে কয়েক হাজার কবুতর মারা গেলেও জেলা পশু পালন বিভাগ এ ব্যাপারে কিছুই জানে না।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 12:48 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

কবুতর চাষী সাধন দাস ও সাত্তার বিডিনিউজকে বলেন, কবুতরগুলো খাওয়া বন্ধ করে ঝিম ধরে বসে থাকার ২/১ দিনের মধ্যে শুকিয়ে মারা যাচ্ছে। আক্রান্ত কবুতর পাখা মেলতে পারছে না এবং হাঁটতেও পারছে না। একটি কবুতর আক্রান্ত হলেই খাঁচার অপর কবুতরগুলোও আক্রান্ত হয়ে পড়ছে।

সাধন ও সাত্তার অভিযোগ করে বলেন, পশু পালন কর্মকর্তাকে এ ব্যাপারে জানানো হলেও রোগের কোনও ওষুধ নেই বলে তারা জানান।

তবে থানা পশু পালন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে তাকে এখন পর্যন্ত কেউ কোন কিছু জানায়নি। তবে কৃমি অথবা ভাইরাল ফিভারে কবুতরগুলো আক্রান্ত হতে পারে।