ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ট্রাফিক কনষ্টেবল নিহত
মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডের ট্রাফিক আইল্যান্ডের কাছে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাফিক কনষ্টেবল নিহত ও একজন ট্রাফিক সার্জেন্ট আহত হয়েছে।
নিহত কনস্টেবলের নাম জাহিদ হোসেন (৪১)।
ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ শাজাহান বিডিনিউজকে জানান, কনষ্টেবল জাহিদ ও সার্জেন্ট সাঈদ খান একটি মোটর সাইকেল নিয়ে আইল্যান্ডের কাছে দায়িত্ব পালন করছিল। এসময় ঢাকাগামী একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১১-০৩৩০) পিছন থেকে তাদেরকে ধাক্কা দিলে কনষ্টেবল জাহিদ ট্রাকটিকে থামানোর চেষ্টা করলে, পুনরায় তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয় এবং আহত হয় সার্জেন্ট সাঈদ খান।
কিন্তু প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জাহিদ ও সাঈদ ওই রাতে বিভিন্ন পণ্যবাহী ট্রাক থামিয়ে চাদাবাজি করছিল। ওই ট্রাকটি থেকেও চাদা আদায়ের জন্য থামানোর সিগন্যাল দেয়। কিন্তু ট্রাকটি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার সময় জাহিদ সামনে দাঁড়ালে এ দূর্ঘটনা ঘটে।
নিহত কনষ্টেবল জাহিদের বাড়ি টাঙ্গাইলে।
