ধোলাইখাল এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার
নগরীর ধোলাইখাল ২০ নং হাজি আব্দুল লেন মার্কেটের প্যাসেজ থেকে শনিবার সকালে মুন্না নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে সূত্রাপুর থানা পুলিশ।
সূত্র জানায়, মৃত মুন্না (১১) সূত্রপুর থানার ১৮/১১ বেগমগঞ্জ লেনের বাসিন্দা গরিব হোসেনের সন্তান। মুন্না শুক্রবার সকাল ১১ টায় বাড়ি থেকে বের হয়, কিন্তু পরে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার সকালে মার্কেটের লোকজন দোকান খুলতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে পুলিশ তাৎক্ষনিকভাবে কিছু জানাতে পারেনি।
