২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের প্রতীক অনশন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠন জাতীয় শিক্ষক ও কর্মচারী ফ্রন্ট (এনএফটিই) চার দফা দাবিতে শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 10:22 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

প্রস্তাবিত বাজেটে তাদের দাবিকে সম্পৃক্ত করার দাবি জানিয়েছে জাতীয় ফ্রন্ট। তা না করলে তারা আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে অনশন শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতারা জানান। সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ প্রতীক অনশন কর্মসূচি চলে।

বেসরকারি শিক্ষক-কর্মচারীরা তাদের চার দফা অনুযায়ী সরকারের কাছে ১০ শতাংশ বেতন বৃদ্ধি, ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান, দেশের শিক্ষা ব্যবস্থায় বিরাজমান বৈষম্য দূর করা এবং চাকরি পাওয়ার আগ পর্যন্ত বেকারভাতা প্রদানের দাবি জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এএএমএস আরেফিন সিদ্দিক, এনএফটিই প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, মো. আজিজুল ইসলাম এবং অধ্যাপক আসাদুল হক।