২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ছরিকাঘাতে মা-মেয়ে নিহত

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের মেহেশখালিয়া পাড়ায় রোববার ভোরে মা ও মেয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত মেয়েটির দেবর ও শ্বশুর এই হত্যাকান্ড ঘটায়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহেশখালিয়া পাড়ার সৌদি ফেরত ফরিদ আহমেদের স্ত্রী মাজেদা বেগম (২৫) ও মাজেদার মা মিনা খাতুনকে (৪৫) সকাল সাড়ে ছয়টার দিকে মাজেদার দেবর শামসুল আলম ও শ্বশুর মোজাহের সিকদার এবং তাদের পরিবারের অন্য সদস্যরা মিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে মিনারা খাতুন ঘটনাস্থলে নিহত হয় এবং গুরুতর আহত মাজেদাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তার মৃত্যু হয়।

পারিবারিক সুত্র জানায়, মাজেদা বেগমের স্বামী জেলে থাকায় তার মা মিনারা খাতুন দীর্ঘদিন ধরে মেয়েকে দেখাশুনার জন্য মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এই অবস্থায় মেয়ের শ্বশুর পক্ষের সাথে ঝগড়ার জের ধরে মিনারা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রোববার পুলিশি তদন্তের দিন ধার্য ছিল। কিন্তু ভোরের দিকে মাজেদার দেবর ও শ্বশুর কোন কারণ ছাড়াই মিনারা খাতুনের সাথে ঝগড়া শুরু করে এবং একপর্যায়ে এলাপাতাড়ি চুরিকাঘাত করতে থাকে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দেবর ও শ্বশুর পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।