২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে অস্ত্রসহ ১০ জন আটক

র‌্যাব-৩ এর সদস্যরা শনিবার গভীর রাতে নারায়নগঞ্জের সিদ্ধরগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 03:36 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

আদমজি এলাকার চরশিমুল পাড়ায় নদীর ধার থেকে গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করা হয় বলে র‌্যাব সূত্র জানায়।

এ সময় র‌্যাব সন্ত্রাসীদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাইপ গান, দুটি শট গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব সূত্র জানায়, ধৃত সন্ত্রাসী জাকারিয়া, হালিম, শহিদুল ইসলাম সুমন, কাজী হাসান আলী মুরাদ, আব্দুল কাদির, কামরুজ্জামান, আসাদুজ্জামান হৃদয়, খলিলুর রহমান ,বাচ্চু এবং আব্দুল হক থানা যুবদলের নেতা ও সিদ্ধিরগঞ্জ থানার তালিকাভুক্ত পলাতক আসামি দর্জি সেলিমের সহযোগি। এদের মধ্যে জাকারিয়া, হালিম ও শহিদুল ইসলাম সুমন এক মাস আগে জেল থেকে ছাড়া পায়। তারা এর আগেও একবার র‌্যাবের হাতে আটক হয়েছিল।

তাদের বিরুদ্ধে সিদ্ধিরদরগঞ্জসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজী, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।