২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে র‌্যাবের হাতে আটক শ্রমিক নেতা মিলনকে পুলিশে সোপর্দ

ফেনীতে আটককৃত ফেনী-মাইজদী পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও যাত্রীসেবা পূর্বাঞ্চলীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিলনকে রোববার বিকালে র‌্যাব সদস্যরা ফেনী থানা পুলিশে সোপর্দ করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মিলনের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি কাটা রাইফেল, একটি দেশী বন্দুক, একটি সিলিণ্ডার আকৃতির লাল রঙের এ্যান্টি পার্সোনাল গ্রেনেড, ১৩ টি রাইফেল বুলেট, ৭ টি কার্তুজ এবং পয়েন্ট টুটু বোরের ২ টি বুলেটও পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাব-৭ এর উপপরিচালক শফিকুর রহমান বাদী হয়ে মিলনের বিরুদ্ধে ফেনী থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের এসএসকে রোডস্থ জিয়া মহিলা কলেজ এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়।