২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব তামাকমুক্ত দিবসে বেক্সিমকো ফার্মার ধূমপান নিরোধক ঔষধ বিনামূল্যে বিতরণ

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসকরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে রাজধানীতে এক বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন। ‘‘তামাকের বিরুদ্ধে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিবর্গ” এই প্রতিপাদ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিটি জাতীয় জাদুঘর থেকে জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষীণ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ধূমপানবিরোধী গণসচেতনতা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসাবে বেক্সিমকো ফার্মা বিনামূল্যে কোম্পানির নতুন ধূমপান নিরোধক ঔষধ ‘‘জাইবেক্স-এসআর” বিনামূল্যে বিতরণ করে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন- সাম্প্রতিক সময়ে তামাক জনস্বাস্থ্যের উপর মারাত্মক হুমকি। কারণ সারাবিশ্বে মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ হচ্ছে তামাকসেবন এবং ধারনা করা হচ্ছে ২০২০ সাল পর্যন্ত শুধুমাত্র তামাকসেবন জনিত কারনেই প্রতি বছর মৃত্যুর সংখ্যা হবে ১০ মিলিয়ন।

বেক্সিমকো ফার্মা সম্প্রতি এর ধূমপান বিরোধী কর্মসূচীর অংশ হিসাবে দেশব্যাপী প্রায় ৪০ হাজার পোষ্টার ও ২০ মিলিয়ন ষ্টিকার বিতরণ করে। পাবলিক প্লেস নির্দেশিত এই ষ্টিকারগুলির মাধ্যমে জনসাধারণকে পাবলিক প্লেসে ধূমপান থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়েছে। এছাড়াও কোম্পানিটি দুটি এনজিও ও স্বাস্থ্যসেবা সংস্থার সাথে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহন করছে যেখানে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরা হবে ও ধূমপান ত্যাগের বিভিন্ন উপায় সম্পর্কে জনগণকে উৎসাহিত করা হবে।