২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অস্ত্র ও গুলিসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল বন্দর থানা পুলিশ মঙ্গলবার যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাইনকা গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আটককৃত নজরুল ইসলামের বাড়ী ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার জহরী গ্রামে।

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল তিনটার দিকে পুলিশ মাইনকা গ্রামের একটি বাড়িতে আভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভারতীয় অস্ত্র ব্যবসায়ী নজরুল দীর্ঘদিন ধরে বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ পাচার করে আসছিল। অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।