২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসে সারা দেশে ১৮৯ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন

মে মাসে সারা দেশে মোট ১৮৯ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 04:13 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) এক জরিপে দেখা গেছে, ২০০৫ সালের মে মাসে সারা দেশে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৮১ জনকে এবং গণধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪২ জনকে। এছাড়া শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে ২০ জনকে এবং ১২ জন নারীকে এসিডে ঝলসে দেওয়া হয়। ১০ জন নারী ও কন্যা শিশুকে অপহরণ ও অপহরণের চেষ্টা করা হয়।

ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের ওপর ভিত্তি করে পরিচালিত বিএনপিএস’র জরিপের ফলাফলে আরও দেখা যায়, আত্মহত্যার জন্যে প্ররোচিত করা হয়েছে মোট সাত জন নারীকে। এছাড়া সাত জনকে হত্যা চেষ্টা, একজনকে ধর্ষণ চেষ্টা, পাঁচ জনকে যৌন হয়রানি, তিন জনকে প্রতারিত এবং দুজনকে পতিতালয়ে বিক্রি করা হয়। আর এসবের মধ্যে সাতটি ঘটনা ঘটেছে যৌতুকের কারণে।