রাজশাহীতে র্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী বুদ্দু নিহত
জেলার বাগমারা থানার খড়াদিপাড়ায় র্যাপিড একশন ব্যাটলিয়ন (র্যাব) সদস্যদের সাথে সোমবার ভোর রাতে ক্রসফায়ারে সিরাজগজ্ঞের কয়েলগাতি গ্রামের বদিউজ্জামান বুদ্দু নিহত হয়েছে।
রাজশাহী র্যাব সূত্র মঙ্গলবার জানায়, তারা রোববার সিরাজগজ্ঞ থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী বুদ্দুকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী অ¯ত্র ও গোলা বারুদসহ অন্য সন্ত্রাসীদের ধরার জন্যে সোমবার গভীর রাতে র্যাব সদস্যরা বাগমারার রামরামা গ্রামের খড়াদিপাড়ায় পৌঁছায় । এ সময় ওঁৎ পেতে থাকা বুদ্দুর সহযোগীরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালায়।
পরিস্থিতির সুযোগ নিয়ে বুদ্দু পালিয়ে যাওয়ার পর র্যাবের সাথে সšত্রাসীদের গোলাগুলি বন্ধ হয়ে যায়। কিন্তু ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বুদ্দুকে তাহেরপুর-ভবানীগজ্ঞ পাকা সড়কের পার্শ্বে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
আহত অবস্থায় বাগমারা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘক্ষণ সন্ত্রাসীদের সাথে গোলাগুলি হলেও র্যাবের কোনও সদস্য আহত হয়নি।
র্যাব বলেছে, নিহত বুদ্দুর বিরুদ্ধে ধর্ষণ, খুন এবং একাধিক ডাকাতি মামলা রয়েছে।
সোমবার রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে বুদ্দুর লাশ হস্তান্তর করা হয়েছে।
