২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জ থানা কম্পাউন্ড থেকে গ্রেনেড, রকেট লাঞ্চারসহ অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা কম্পাউন্ড থেকে মঙ্গলবার সকালে পুলিশ ২৬টি পুরাতন গ্রেনেড, একটি রকেট লাঞ্চার, একটি পাইপ বোমা এবং একটি এসএমসির ম্যাগজিন উদ্ধার করেছে। থানা কম্পাউন্ডে নির্মাণাধীন কোয়ার্টারের মাটি খননের সময় নির্মাণ শ্রমিকরা এগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 03:24 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন আলী জানান, একটি মাটির হাঁড়ির মধ্যে প্রায় তিন ফুট মাটির নিচে এগুলো রাখা ছিল। নির্মাণ শ্রমিকের কোদালের আঘাতে গ্রেনেডগুলো বেরিয়ে আসে। একই জায়গায় রকেট লাঞ্চার, পাইপ বোমা ও ম্যাগজিন পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, ১৯৭১ সালে এই জায়গায় সেনাবাহিনীর ক্যাম্প ছিল। গ্রেনেড ও রকেট লাঞ্চার সে সময়ের হবে বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে বিষয়টি জানানো হয়েছে।

জেলা প্রশাসক নূরুল ইসলাম এবং পুলিশ সুপার ময়নুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।