সাভারে এক তরুণীর লাশ উদ্ধার
সাভার পৌরসভার ইমান্দিপুর এলাকা থেকে পুলিশ মঙ্গলবার সকালে এক তরুণীর লাশ উদ্ধার করেছে।
তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মেয়েটির নাম লিপি। বয়স ২০ বছর। তবে পুলিশ তাৎক্ষনিকভাবে এর বেশি কিছু জানাতে পারে নি।
এদিকে স্থানীয়রা বলছে, মেয়েটি মাদকাসক্ত ছিল। সেইসাথে ফেনসিডিল ব্যবসার সাথেও সে জড়িত ছিল।
সাভার থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
